ফলোআপঃ- শাহজাদপুরে কিশোরি পলি গণধর্ষণ -হত্যার- ঘটনা ধামাচাপা চেষ্টার দায়ে জলিল মেম্বরসহ গ্রেফতার ৩
০৬ মে, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন

  

ফলোআপঃ- শাহজাদপুরে কিশোরি পলি গণধর্ষণ -হত্যার- ঘটনা ধামাচাপা চেষ্টার দায়ে জলিল মেম্বরসহ গ্রেফতার ৩


২৮-০৩-২০১৯ ০৯:১৩ পূর্বাহ্ন
ফলোআপঃ- শাহজাদপুরে কিশোরি পলি গণধর্ষণ -হত্যার- ঘটনা ধামাচাপা চেষ্টার দায়ে জলিল মেম্বরসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী পলি খাতুনকে(১৪) ধর্ষণ ও হত্যা ঘটনা গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে আপস মিমাংসার নামে ধাপাচাপা দেয়ার অপচেষ্টার দায়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার সন্ধ্যায় ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুল জলিল (৫০), ফিরোজুল ইসলাম ফিরোজ (৪৮) ও নূর মোহাম্মদ মুন্সি (৪৬)। এদের সবার বাড়ি যুগনীদহ গ্রামে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, উপজেলার যুগ্নীদহ মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলাম সাধুর কিশোরী মেয়ে পলি খাতুন (১৪) মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। এ সময় একই গ্রামের রাজ্জাকের ছেলে আতিক, শহিদের ছেলে মনিরুল ও আকতারের ছেলে নাহিদ নামের ৩ লম্পট তাকে জোরপূর্বক পাশের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার মুখে বিষ ঢেলে দিয়ে তারা পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার শারীরীক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে কিশোরী পলি খাতুন মারা যায়। আটক এ ৩ জনসহ আরো বেশ কয়েক জন ব্যক্তি নিহতর লাশ বাড়িতে রেখে পুলিশের নজর ফাঁকি দিয়ে গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে আপস মিমাংসার নামে এ ঘটনা ধাপাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে ঘটনার এক দিন পর পুলিশ বিষয়টি জানতে পারে। এ ঘটনাটি দন্ডনীয় অপরাধ হওয়ায় তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

২৮-০৩-২০১৯ ০৯:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 770 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com