শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৩-২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ সলঙ্গায় অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখার উদ্যোগে স্বচ্ছ প্রক্রিয়া ও প্রকাশ্যে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩ টায় সলঙ্গা বাজারে উক্ত ব্যাংক শাখায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড ঘুড়কা শাখার পিও/ব্যবস্থাপক জনাব মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব এস,এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসপিও জনাব জুড়ান আলী, সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, জুম ইলেক্ট্রনিক্সের পরিচালক কে,এম আমিনুল ইসলাম হেলাল প্রমুখ। উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে ৪ জন কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com