কাজিপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

  

কাজিপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আব্দুল জলিল
২৭-০৩-২০১৯ ১০:১০ পূর্বাহ্ন
কাজিপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ উপজেলা আ.লীগ. কাজিপুর প্রেসক্লাবসহ অন্যান্য সংস্থা। এরপর সকাল আটটায় সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরপর কুচকাওয়াজে অংশ নেয়। এরপর মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এবারের ডিসপ্লের বিশেষ বৈশিষ্ঠ্য ছিল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, উন্নয়ন, শিক্ষা ইত্যাদি বিষয়ের উপর তাদের কসরত ফুটে তোলে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বেলা বারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন কাজিপুর উপজেলা প্রশাসন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুরের সাবেক এমপির প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর  উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার। অন্যদের মধ্যে কাজিপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এসএম হাবিবুর রহমান, আব্দুস সালাম, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমূখ বক্তব্য রাখেন। বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ বনাম কাজিপুর উপজেলা পরিষদ একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 


আব্দুল জলিল ২৭-০৩-২০১৯ ১০:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 669 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com