শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৩-২০১৯ ১০:০৭ পূর্বাহ্ন |
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা মডেল রির্সোস সেন্টারে ফিল্ড সুপার ভাইজার মো. হাসান আলীর সভাপতিত্বে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাও: মো. সাইফুল ইসলাম, এমসি মো. আব্দুল মাজিদ, মাও: তোফাজ্জল হোসেন, মাও: আব্দুল হান্নান, শাহেদ আলী, শাহিনুর রহমান প্রমুখ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com