শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৬-০৩-২০১৯ ০৮:৪২ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন দিনবাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করে। সকাল ৬ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এরপর সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না , পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি ও বেসরকারী সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট , সিরাজগঞ্জ প্রেসক্লাব পুস্পস্তবক অর্পন করে। সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ । আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠান মালার আয়োজন করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com