শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
২৩ এপ্রিল, ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিউজরুম
২৬-০৩-২০১৯ ০৭:০০ অপরাহ্ন
শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো. আব্দুল বাতেনঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ্য থেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। প্রত্যূষে শ্রীবরদী থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চান ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। এছাড়া পর্যায়ক্রমে আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শ্রীবরদী থানা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। 

সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতকা উত্তোলন ও সারা  দেশের সাথে একই সময়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে  কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চান। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মমদ রুহুল আমিন তালুকদার, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্যাহ আহসান, মহিলা কলেজের অধ্যক্ষ সাদ্ উল্লাহ হোসাইন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, আ‘লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিকলীগ আহ্বায়ক আবু জাফর, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল-আল-আমিন, ছাত্রলীগ সভাপতি এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ্ব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও সেজুঁতি ধরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।
এছাড়া দুপুরে প্রীতি ফুটবল ম্যাচ, মহিলা ক্রীড়া অনুষ্ঠান, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুবিধা জনক সময়ে হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


নিউজরুম ২৬-০৩-২০১৯ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 583 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com