এনায়েতপুরে অবৈধ বালুর ট্রাক চাপায় পথচারী বৃদ্ধ নিহত
১১ মে, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এনায়েতপুরে অবৈধ বালুর ট্রাক চাপায় পথচারী বৃদ্ধ নিহত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-০৩-২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ন
এনায়েতপুরে অবৈধ বালুর ট্রাক চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চৌহালী  সংবাদদাতাঃসিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিলে অবৈধ বালুর ট্রাক চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুস সোবহান সরকার (৬৮) গোপালপুর গ্রামের মৃত হাজী জয়নাল আবেদিন সরকারের ছেলে। এছাড়া তিনি চলচিত্র নির্মাতা এম এম সরকারের ভাই। 

এনায়েতপুর থানার এসআই মামুন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর তীর হতে বালু নিয়ে একটি ট্রাক গোপালপুরের দিকে যাবার পথে বেতিল মোড় অতিক্রম করছিল। তখন পাশের ভ্যানের সাথে হালকা ধাক্কা লাগলে চলন্ত গাড়ী থেকে নেমে চালক ঐ ভ্যানের চালককে ধরতে যায়। সে সময় ট্রাকটি নিচের দিকে নেমে এসে পথচারী সোবহান সরকারকে চাপা দেয়। তাৎক্ষনাত তাকে উদ্ধার করে স্থানীয়রা খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। 
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-০৩-২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 916 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com