কাজিপুরে হলিচাইল্ড কিন্টার গার্টেনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত
০২ মে, ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ন

  

কাজিপুরে হলিচাইল্ড কিন্টার গার্টেনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৫-০৩-২০১৯ ০৪:৪৬ অপরাহ্ন
কাজিপুরে হলিচাইল্ড কিন্টার গার্টেনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

কাজিপুর  প্রতিনিধিঃ  সোমবার দুপুরে কাজিপুরের হলিচাইল্ড কিন্ডাগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলহাজ্ব সুজাবত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কাজিপুরের সাবেক  এম পি  প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

আলহাজ্ব সুজাবত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, আলহাজ্ব সুজাবত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মুকুল, উদগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, দি হলিচাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক শাহ আলম, সহকারী পরিচালক হায়দার আলী , গোলাম মোস্তফা প্রমূখ।


আব্দুল জলিল ২৫-০৩-২০১৯ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com