শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-০৩-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের পাবনার উপসহকারি পরিচালক আব্দুল করিম মোল্লা কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম পরিদর্শন করেন। সোমবার দুপুরে তিনি এই সংঘের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সততা সংঘের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। এরপর শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় আয়োজিত সততা সংঘের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমুল কুমার তরফদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য বাবুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল জলিল, হাবিবুর রহমান, ইউসুফ উদ্দিন, সহাকরি প্রাধান শিক্ষক কোরবান আলী, ইমরুল কায়েস প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com