শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৩-২০১৯ ০৪:৪১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দুপুরে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে আয়োজন করা হয় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদেরকে ’৭১ এর রনাঙ্গনের যুদ্ধ কাহিনী শোনান মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা। সরকারি আকবর আলী কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আশরাবুল আলম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান। অনুষ্ঠানে কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী মুক্তিযুদ্ধের গল্প শোনেন। পরে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া একই দিন সকালে উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলা প্রশাসনও মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপত্বিত করেন ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাহবুব হাসান। এখানেও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com