শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৩-২০১৯ ০৪:৪০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থী জিহাদ হোসেনকে এসবি মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে বই ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান তার অফিস কক্ষে জিহাদের হাতে বই ও আনুসঙ্গিক সামগ্রী তুলে দেন। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গে ছিলেন দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, বিশিষ্ট সাংস্কতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু, দৈনিক সংবাদ প্রতিদিনের উল্লাপাড়া প্রতিনিধি সজীব আহমেদ, দৈনিক মুক্ত প্রভাতের উল্লাপাড়া প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু ও এসবি মানব কল্যাণ সংস্থার সদস্য মোবারক সরকার। গেল বছর শিক্ষার্থী জিহাদের বাবা রমজান আলী উল্লাপাড়া গ্যাসলাইন হাটে ষাঁড়ের গুতোয় নিহত হবার পর জিহাদ হোসেনের লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরে এসবি মানব কল্যাণ সংস্থা তার লেখাপড়ার দায়িত্ব নেয়। জিহাদ উপজেলার বাঁখুয়া গ্রামের বাসিন্দা এবং মার্চেন্টস পাইলট সরকারি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। বইগ্রহণ অনুষ্ঠানে জিহাদ এসবি মানব কল্যাণ সংস্থা ও তার স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্কুলে তাকে একটি উপবৃত্তি প্রদানের আবেদন জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com