গরমের স্বস্তি আপেল মিল্কশেক
২২ এপ্রিল, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

  

গরমের স্বস্তি আপেল মিল্কশেক

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা
২৫-০৩-২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন
গরমের স্বস্তি আপেল মিল্কশেক

গরমে সুস্থতা সবার আগে দরকার। গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে। তাই শরীরে বাড়তি পানির প্রয়োজন হয়।

খেতে পারেন বিভিন্ন ফলের মিল্কশেক। গরমে তৃপ্তি দেবে আপেল মিল্কশেক।আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আপেল মিল্কশেক।

 

উপকরণ

আপেল খোসাসহ টুকরো ৪ কাপ, দুধ ১ লিটার, কয়েক টুকরো কাজুবাদাম, কয়েক টুকরো দারুচিনি গুঁড়া, প্রয়োজনমতো বরফ ও চিনি।

 

প্রণালী

প্রয়োজনমতো চিনি দিয়ে টুকরো আপেলকে ব্লেন্ড করে নিন। এবার জ্বাল দিয়ে রাখা অর্ধেক পরিমাণ দুধ আপেলের মিশ্রণে দিয়ে আবার একটু ব্লেন্ড করতে হবে।

 

সবশেষে বাকি অর্ধেক দুধ ঢেলে দিয়ে আবারো নেড়ে নিন। এবার গ্লাসে ঢেলে ২ থেকে ৩টি বরফের টুকরোসহ প্রয়োজনমতো মিশ্রণটি নিন। এবার একটু দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন। শেষে বাদাম এবং কাজুবাদামের টুকরোগুলো দিয়ে সুন্দরভাবে তা পরিবেশন করুন।


স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা ২৫-০৩-২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 672 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com