শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৫-০৩-২০১৯ ০৯:২৭ পূর্বাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে আরাফাত তালুকদার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার গজারিয়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আরাফাত তালুকদার সদর উপজেলার গজারিয়া গ্রামের আব্দুস সালাম তালুকদারের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মোখলেছ বলেন, নিহতের পিতা আব্দুস সালাম তালুকদার থানায় লিখিত অভিযোগ করেছেন, তার ছেলে আরাফাত তালুকদার দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। ইতিপূর্বে সে দুবার আত্নহত্যার চেষ্টা করেছে। সকালে সে বিষপান করে বাড়ির পাশে একটি মাঠে ছটফট করছিলো। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আরাফাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com