উল্লাপাড়ায় পুকুর খনন করে পাওয়া গেল ২শত বছরের পুরাতন সাঁপের মূর্তি
১০ মে, ২০২৬ ০২:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় পুকুর খনন করে পাওয়া গেল ২শত বছরের পুরাতন সাঁপের মূর্তি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০৩-২০১৯ ০৬:৫৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় পুকুর খনন করে পাওয়া গেল ২শত বছরের পুরাতন সাঁপের মূর্তি
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর খনন করে পাওয়া গেছে  ২ শত বছরের পুরাতন মাটির তৈরি সাঁপের মূর্তি,পাতিল ও পুঁজার সরঞ্জামদি।  উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের  কালিয়াকৈর গ্রামে শ্রমিকেরা সরকারি পুকুর খনন করছে গত ২০ দিন ধরে। প্রতিদিনের মতো শনিবারে শ্রমিকেরা কোঁদাল দিয়ে  মাটি খনন করার সময় মাটির নিচে থেকে বের হয়ে আসে প্রায় দুইশত বছরের পুরাতন মাটির পাত্রের সাথে সংযুক্ত ১০ টি  সাঁপের মূর্তি,৩ টি মাটির পাত্র। 
 
এগুলো বের হওয়ার পর সবার মাঝে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে এগুলো দিয়ে মনীষা দেবীর পুঁজা করা হতো। কেউ বলছে এগুলো জমিদারদের ছিলো।
তবে সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি কেউ।
 
কালিয়াকৈর মন্ডলপাড়া পুকুরপাড় মৎস্য সমিতির সভাপতি মাহবুবুল  আলম জানান এই পুকুরপাড়ে প্রায় ২ শত বছর আগে হিন্দু বসতি ছিলো হয়তো এই মূর্তি গুলো দিয়ে তারা মনীষা দেবীর পূজা করত। প্রশাসন যদি চায় তাহলে পুরাতন এই সাঁপের মূর্তি  এবং মাটির পাত্র গুলো আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
 
এই এলাকার পুকুর পাড়ের  বাসিন্দা সাকিবুল হাসান রতন জানান মাটির এই সাঁপের মূর্তি গুলো প্রথমে সবাই দেখে ভয় পেয়েছে এবং বিভিন্ন কৌতূহল সৃষ্টি হয়েছে । তিনি আরো জানান এই মাটির তৈরী সাঁপের মূর্তি গুলো বাড়িতে রাখার পর রাতে সাঁপ এসে মূর্তিটা ঘিরে রাখে।
 
পুকুর খননের কাজের শ্রমিক  ওয়াজেদ, মোক্তার, সাইদুল জানান কোঁদাল দিয়ে মাটি খনন করার সময় এগুলো কোপ লাগে পরে মাটি খুরলেই এই পুরাতন সাঁপের মূর্তি গুলো দেখা যায়। 
 
এ বিষয়ে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান আমি বিষয়টি জানি অনেক বছর আগের পুরাতন মাটির সাঁপের মূর্তি পাওয়া গেছে। এটি উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করা হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৩-২০১৯ ০৬:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 5794 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com