নাটোরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত
০৭ মে, ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন

  

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

নিউজরুম
২১-০৩-২০১৯ ০২:৫৩ অপরাহ্ন
নাটোরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত

নাটোরে মাটিবাহি ট্রাক্টরের ধাক্কায় রফিকুল ইমলাম রফিক (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়। এ সময় আহত হয়েছে অটো রিক্সার ২জন যাত্রী। বৃহস্পতিবার সদর উপজেলার ডালসড়ক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রফিক নাটোরের সিংড়া উপজেলার সাঐল গ্রামের শাহ জালালের ছেলে। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নাটোরের সিংড়া উপজেলার সাঐল গ্রামের শাহ জালালের ছেলে রফিকুল ইসলাম রফিক তার অটো রিক্সায় কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরে আসছিল। পথে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে পিছন থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর অটো রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় অটো রিক্সার চালক রফিকুল ইসলাম সহ অটো রিক্সার যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে ।

স্থানীয়রা ঘটনাটি পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটো রিক্সার চালক রফিকুল ইসলাম মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নাটোর সদর থানার উপরিদর্শক আলী আকবর ঘটনার সত্যতা সহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


নিউজরুম ২১-০৩-২০১৯ ০২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com