শিরোনামঃ
নিউজরুম ২১-০৩-২০১৯ ০৮:৫৯ পূর্বাহ্ন |
রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে রেললাইন সংলগ্ন নাখালপাড়ার বাউলবাগ বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তিনটি ইউনিট আগুন নির্বাপণের কাজ করে। রাত ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, রেললাইন ধরে সেখানে বেশ কয়েকটি বস্তিঘর গড়ে উঠেছে। আগুনে ২০-২৫টি ঘরের ক্ষতি হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com