বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ১মাস যাবৎ পানি সরবরাহ বন্ধ, রোগীদের চরম দূর্ভোগ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৩-২০১৯ ০৮:৪৪ অপরাহ্ন
|
|
বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ১মাস যাবৎ পানি সরবরাহ বন্ধ, রোগীদের চরম দূর্ভোগ
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস যাবৎ পানি সরবরাহ বন্ধ হয়ে আছে। সরজমিনে গিয়ে দেখা যায় পানি সংকটের কারনে রোগীরা চরম দূর্ভোগে দিন পার করছে । খাবার পানি তো দূরের কথা নিত্য ব্যবহারে জন্য কোন পানি সরবরাহ নেই। সৌচাগার সহ হসপিটালের বিভিন্ন জায়গাতে পানি সংকটের কারনে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। ডাক্তার ও সেবিকাদের আবাসিক বাসস্থানেও পানি সরবরাহ বন্ধ হয়ে আছে।
এ ব্যাপারে একাধিক রোগী সহ তাদের আত্নীয় স্বজনরা বলেন, আমরা রোগী দেখতে এসে জানতে পারি ৫০ শয্যার হাসপাতে ১ মাস হল পানি নাই । হাসপাতালে রোগীরা যে মল মুত্রত্যাগ
করে পানি ব্যবহার করবে সেদিকে কোন নজর নেই কতৃপক্ষের। এরা শুধু হাসপাতালের টাইলস করা নিয়ে ব্যস্ত। ওদিকে যে পানি বিনা রোগীরা কতোবড় সমস্যায় পড়ে আছে তা খেয়াল করার সময় নেই তাদের। আমরা খুব দূত এই পানি সংকট থেকে মুক্তি চাই।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন এই প্রতিবেদককে জানায়, পানি লাইনে সমস্যা হয়েছে। ইঞ্জিনিয়ার আসলে এ সমস্যার সমাধান হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৩-২০১৯ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 808 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ