শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-০৩-২০১৯ ০৭:১৪ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় হানিফ পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিন যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, বিকেলে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বাসটি সয়দাবাদ এলাকায় পৌছলে একই কোম্পানির (হানিফ পরিবহন) ঢাকাগামী অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। ও অন্তত ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com