বেলকুচিতে হোপ প্রকল্পের সফল্য সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরন বিতরন (ভিডিও সহ)
০৬ মে, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

  

বেলকুচিতে হোপ প্রকল্পের সফল্য সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরন বিতরন (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৩-২০১৯ ০৫:৪০ অপরাহ্ন
বেলকুচিতে হোপ প্রকল্পের সফল্য সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরন বিতরন (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে হোপ প্রকল্পের সেভ দ্যা চিলড্রেনের সাফল্য সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলা মিলনায়তনে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) এর আয়োজনে অনুষ্ঠিত হয় হোপ প্রকল্পের সাফল্য সভা ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানে সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ আরিফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আহম্মদ আব্দুল্লা, সমাজ সেবা কর্মকর্তা জেল হোসেন, ইউ আর সি আক্তার হোসেন, ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, ধুকুরিয়া বেড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশীদ শামীম, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, ভার্কের শিক্ষা বিষয়ক কর্মকর্তা মঈনুল ইসলাম, সেভ দ্যা চিলড্রেন কর্মকর্তা নাজমুল হোসেন প্রমুখ। এসময় ভার্কের উপজেলা কোর্ডিনেটর প্রজেক্টরের মাধ্যমে এই প্রকল্পের ৩ বছর ব্যাপী কার্যক্রম তুলে ধরেন। পরে প্রতিবন্ধী ছেলে মেয়েদের হাতে উপকরন তুলে দেওয়া হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৩-২০১৯ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 560 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com