শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-০৩-২০১৯ ০৮:১৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারেও সলঙ্গা থানার স্বনামধন্য বিদ্যাপীঠ দাদপুর জি,আর ডিগ্রী কলেজের এইচ,এস,সি ও এইচএসসি (বিএম) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে স্মৃতির দর্পণ নামে একটি স্মরণিকা উন্মোচন করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উক্ত কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি ও রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার গাজী আলহাজ্ব মোঃ রেজাউল করিম তালুকদার ।
অন্যান্যের মধে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত মহিলা ভাইস চেয়াম্যান নিস্কৃতি দাশ, কলেজের প্রতিষ্ঠাতা ও মুরাদপুর সিনিঃ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান আকন্দ, গোলকপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ গোলাম ফারুক, দাদপুর জি,আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, অত্র কলেজের প্রভাষক কাউছার হোসেন, প্রভাষক কে,এম,আহসান হাবিব আছলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক হাসান উল বান্না, নলকা ইউপি সদস্য মাজহারুল ইসলাম বিদায়ী শিক্ষার্থী হিমেল, ঝর্ণা, বিথী, আলাউদ্দিন, তাছলিমা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও আমিনুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দিন। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল হতে শুরু এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজ হতে বিএম শাখাসহ মোট ৩৬২ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com