শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-০৩-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিথিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামিমা খাতুন(৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দক্ষিন খাষকাউলিয়া গ্রামের বাদশার মেয়ে শামিমা খাতুন স্থানীয সড়কে যাবার সময় চলন্ত ভ্যানের আঘাতে আহত হয়। নিহতের বাবা জানান, বাড়ির পশ্চিম পাশে সড়কে হেটে যাবার পথে একটি ভ্যান আমার মেয়েকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আহত হলে আমরা চৌহালী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে কর্মরত ডাক্তার তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে কাগমারি কলেজ এলাকায় তার মৃত হয়। গতরাত ৩ ঘটিকায় তার দাপন-কাপন সম্পূর্ণ করা হয় স্থানীয় কবরস্থানে। চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com