জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে কাবাডি প্রতিযোগিতা
২৯ জুন, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে কাবাডি প্রতিযোগিতা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৯-০৩-২০১৯ ০৪:০৫ অপরাহ্ন
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে কাবাডি প্রতিযোগিতা

চৌহালী প্রতিনিধিঃ জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ মাঠ কাপালেন স্থানীয় জেলে কাবাডি খেলোয়ারা। জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল ও বেগবান  করতে সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও  মৎস্য অধিদপ্তরের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলেদের ক্রীড়া (কাবাডি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কোদালিয়া জেলে দল বনাম খাষকাউলিয়া জেলে দল। হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে খাষকাউলিয়া জেলে দলকে কোদালিয়া জেলে দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত এই প্রথম কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,মহিলা ভাইস নাসরিন আক্তার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হজরত আলী মাষ্টার,সরকারি কলেজের প্রফেসার আলহাজ্ব আব্দুল সালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল, উপজেলা সহকারি মৎস্য অফিসার মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম শফি, মোঃ আব্দুল্লাহ, চৌহালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল হাসান,সম্পাদক মোঃ আঃ লতিফ, সহ-সভাপতি আবু দাউদ রানা, মোঃ ইদ্রিস আলী,এস আই রফিকুল ইসলাম,এসআই খাদেমুল,মৎস্য সমিতির সভাপতি শুকুর আলী প্রমুখ। কাবাডি প্রতিযোগিতা দীর্ঘদিন পর পেয়ে চৌহালী কলেজ মাঠে জনতার ঢল নামে। প্রধান অতিথি ফারুক সরকার বলেন,  রুপসী বাংলার প্রকৃতি ছন্দময়, সংগীতময় অনুপম রুপ বিস্তার করে বাংলার সৌন্দর্য যেমন বৃদ্ধি করে তেমনি বরণ করে আমাদের মন মানসিকতার ও উদারতার মাধ্যমে পরম্পরেরপ্রতি মহানুভূতিশীল থেকে সমাজ, দেশ ও জাতীর উন্নতির জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হোক আমাদের নতুন পথ চলার কাবাডি খেলা। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-০৩-২০১৯ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com