উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১০ মে, ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৩-২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ গণমানুষের আওয়াজ  "অসহায় অবহেলিত মানুষের কথা বলে" এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  উল্লাপাড়া পৌরসভাধীন ঝিকিরা আকন্দবাড়ি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে ৩য় বর্ষে পথচলার সূচনা হয়েছে। 

মঙ্গলবার সকালে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি ও উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এ,আর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ,অধ্যপক শামিম হাসান,দৈনিক সমকাল পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি  কল্যাণ ভৌমিক, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলী সহ প্রমুখ।

এসময় বক্তারা দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় বর্ষ পদার্পনে সাফলতা ও মঙ্গল  কামনা করেন। 
অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৩-২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 504 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com