যমুনা থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
০৬ মে, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

  

যমুনা থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার


১৮-০৩-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন
যমুনা থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী থেকে এক মহিলার ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। লাশটি দেখার জন্য শত শত মানুষের ভীড় জমায় নদী তীরবর্তী এলাকায়। এলাকাবাসী জানিয়েছে, আজ সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার দূর্গম অঞ্চল কৈজুরী ইউনিয়নের জগতলা যমুনা নদীতে প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত লাশ ভাসতে থাকলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসীর ধারণা, ওই মহিলাকে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হতে পারে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘নিহত মহিলার হাতে দুটি বালা ছিল। নিহত মহিলা মাজার ভক্ত হতে পারে ও পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে  মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।  


১৮-০৩-২০১৯ ০৯:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 588 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com