নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
০২ মে, ২০২৬ ০৭:২১ পূর্বাহ্ন

  

নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৮-০৩-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন
নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৭মার্চ) বিকালে উপজেলার গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

গয়হাটা শিক্ষা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.কায়সার রহমানের সভাপতিত্বে ও গয়হাটা সামসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো.রাসেল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইএনও সৈয়দ ফয়েজুল ইসলাম,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব (অব:)মো.হুমায়ুন খালিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু, প্রমূখ। এ সময় শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে নগদ অর্থ, বিভিন্ন শিক্ষোপকরন ও বই প্রদান করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৮-০৩-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 370 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com