শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-০৩-২০১৯ ০৩:১৭ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ "খুশির দিন,সুখের দিন -বঙ্গবন্ধুর জন্মদিন", "বঙ্গবন্ধুর জন্মদিন,হাসিখুশিতে হোক রঙ্গিন " এমন শ্লোগান নিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে বগুড়া আই কেয়ার সেন্টারের উদ্যোগে এবং চড়বেড়া সিসির সিএইচসিপি তারিকুল ইসলামের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ স্বাস্থ্য সেবা বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে এ ক্যাম্পে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন,ডা: আবু হানিফ ডিএমএফ - ঢাকা, ডা: ইব্রাহীম আই কেয়ার সেন্টার পিটিআই মোড়- বগুড়া,ডা: মাহী ডিএমএফ -ঢাকা, মো: শাহাদত ইসলাম,সলঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল ইসলাম, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম,জন প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত দিনে ২ জন রোগীর চোখের সানি অপারেশনের জন্য হসপিটালে প্রেরণ সহ প্রায় ২ শতাধীক রোগীকে দেখে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com