বেলকুচিতে এসিড দগ্ধ সেলিনার হাতের চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান
০৬ মে, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

  

বেলকুচিতে এসিড দগ্ধ সেলিনার হাতের চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৩-২০১৯ ০৬:৩৩ অপরাহ্ন
বেলকুচিতে এসিড দগ্ধ সেলিনার হাতের চিকিৎসার জন্য অর্থিক অনুদান প্রদান
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে এসিডদগ্ধ সেলিনার হাতের চিকিৎসার জন্য ফেসবুকের মাধ্যমে সংগৃহিত ও উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে সেলিনার হাতের চিকিৎসার জন্য ২৬ হাজার ৫শত টাকা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সাংবাদিক মামুন বিশ্বাস, জহুরুল ইসলাম, পারভেজ আলী, উজ্জল অধিকারী প্রমুখ। উল্লেখ্য এসিডদগ্ধ সেলিনা ট্রেন দূর্ঘটনার কবলে পড়ে হাত ভেঙ্গে যায়। টাকার অভাবে তার চিকিৎসা না হওয়ায় অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে। এ খবরটি স্থানীয় সংবাদিক সহ ফেসবুক আইকন মামুন বিশ্বাস বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করলে মনবতা প্রেমীরা অসহায়কে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এসিডদগ্ধ সেলিনার চিকিৎসার ব্যবস্থা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৩-২০১৯ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 537 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com