শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-০৩-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানঘড়া-বাগবাটি রাস্তায় মকিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা খাতুন উপজেলার চাদপুর গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান কাজিপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক ধানঘড়া আসার পথে মকিমপুরে যাত্রী বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিলে সাহিদা খাতুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয় আরো তিন যাত্রী। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার নিহতের ঘটনা স্বীকার করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com