সড়াতৈল উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত
০৬ মে, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন

  

সড়াতৈল উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৭-০৩-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
সড়াতৈল উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত
সলঙ্গা  প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে উল্লাপাড়া উপজেলার সুপ্রাচীন, ঐতিহ্যবাহী সড়াতৈল  মুসলিম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। রবিবার সকাল ৮টায় অ্যাসেম্বলি দিয়ে কর্মসুচী শুরু করা হয়। এরপর দর্শনীয় কুচকাওয়াজ হওয়ার পর র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অতঃপর আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সূধীজন, অভিভাবক, ম্যানেজিং কমিটি,  শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন, শিক্ষার্থীদের মধ্যে ৭ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সরকার অর্পিতা, ৯ম শ্রেণীর ছাত্র কামাল পাশা প্রমুখ। পরিশেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়। 

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-০৩-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com