উল্লাপাড়ায় জাতির জনকের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
১০ মে, ২০২৬ ০৩:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় জাতির জনকের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৩-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় জাতির জনকের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।  রবিবার সকালে উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য তানভীর ইমাম।এছাড়াও এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্ব সাধারণ  বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ। এরপর উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসানের সভাপতিত্বে   বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের  সংসদ সদস্য তানভীর ইমাম। উপজেলা চেয়ারম্যান  মারুফ বিন হাবিব। 
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, প্রফেসর এসএম ওয়াহিদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ সহ প্রমুখ। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০১৯ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com