শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-০৩-২০১৯ ০১:৩৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে পুস্প অর্পন,র্যালী, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দিবসটি পালন করা হয়। রবিবার সকালে চৌহালী সরকারি কলেজ কাঠাল বাগান চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আ’লীগ সভাপতি (ভারঃ) মোঃ আবু নজির মিয়া, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল ও ঘোড়জান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, চৌহালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, দলীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন কর্তৃক শিশুদের নিয়ে কেক কাটা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চৌহালী শাখার আয়োজনে আজকের এই দিবসের ওপর শিশুদের চিত্রাংকন,হামদ- নাত, কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com