শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৩-২০১৯ ১২:১৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের হযরত শাহ্ শরীফ জিন্দানীর (রহ:) মাজার। আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নানা বয়সী নারীদের আসতে দেখা গেছে। শনিবার থেকে দুদিনব্যাপী বউমেলার আয়োজন করা হয়েছে।
এ মেলায় নতুন বউদের পাশাপাশি কিশোরী, তরুণী, গৃহবধূ, বৃদ্ধা, দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এই মেলা চলবে রোববার বিকেল পর্যন্ত। বউ মেলা উপলক্ষে বিভিন্ন গ্রামের মেয়ে-জামাই ও নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবকে দাওয়াত করা হয়।
মেলায় দলবেঁধে নতুন বউদের পাশাপাশি কিশোরী, তরুণী, গৃহবধূ ও বৃদ্ধারা। তারা কিনে থাকেন কসমেটিক্স সামগ্রী, চুড়িমালাসহ নিত্য প্রয়োজনীয় বটি, বেলনা, পিড়ে, কুলা, ধামা, পাখা, চালনা, পাটি, ঝাড়– ও বিভিন্ন ধরনের খেলনা।
মেলায় আসা গৃহবধূ মোছা. শিমুল তালুকদার বলেন, প্রতিবছর ওরসের পর দিন শনিবার বউ মেলায় এসে নেইলপলিস, মাথার ব্যান্ড, কাঁচের চুড়ি কেনেন। ছোট ভাই-বোনের জন্য কিনেছেন বাঁশি, বেলুন, পটকা এবং মুখরোচক সব খাবার।
এ ব্যাপারে মাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ খন্দকার জানান, পুরনো রীতি অনুসারে এলাকার নারীদের নিত্য-প্রয়োজনীয় সামগ্রী এবং গৃহস্থালি সরঞ্জামাদি কেনাকাটার জন্য ওরস শরীফের শেষের দিন এ মেলার আয়োজন করা হয়। মেলায় অধিকাংশ ক্ষেত্রে নারীরাই এসে থাকেন।
সালমা খাতুন নামের এক কিশোরী জানান, প্রতিবছর বাবা ও ভাইদের সঙ্গে বউ মেলায় আসি। এখানে শুধু নারীদের সমাগম বেশি হয়। এতে খুব মজা হয় মেলায় এসে।
প্রসঙ্গত, শত শত বছরের পুরনো রীতি অনুসারে প্রতি বছরের মতো এ বছরও চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী হযরত শাহ্ শরীফ জিন্দানীর (রহ:) এর মাজারে ওরস শরীফ হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com