শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৩-২০১৯ ১২:০৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বণার্ঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর হলরুমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লিডো কিন্ডার গার্টেন ও তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com