নাগরপুরে কুদরত আলীর উপর সন্ত্রাসী হামলা(ভিডিও সহ)
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:০৮ পূর্বাহ্ন

  

নাগরপুরে কুদরত আলীর উপর সন্ত্রাসী হামলা(ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৬-০৩-২০১৯ ১০:৪৯ অপরাহ্ন
নাগরপুরে কুদরত আলীর উপর সন্ত্রাসী হামলা(ভিডিও সহ)

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃ উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে নাগরপুরে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।সরকার দলীয় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আবদুস ছামাদ দুলালের সর্মথকরা এ হামলা চালিয়েছে বলে তিনি জানান।শনিবার সন্ধ্যায় সদর বাজারের (টিনপট্রি) নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে পাকুটিয়া ও মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মী সভা শেষ করে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলীর মোটর সাইকেল যোগে একটি মিছিল নিয়ে নাগরপুর সদর বাজার টিনপট্রি পৌছা মাত্র প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আবদুস ছামাদ দুলালের সর্মথক ও সন্ত্রাসীরা হামলা করে ঘটনার স্থান থেকে দ্রুত পালিয়ে যায় ।

তাৎক্ষনিক বাজারের আশ পাশে আতংক ছড়িয়ে পরে। এ ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৬-০৩-২০১৯ ১০:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com