তিয়রহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তিয়রহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে কুচকাওয়াজ, নৃত্য পরিবেশন, যেমন খুশি তেমন সাজো সহ মোট ২০টি ইভেন্টে খেলাধূলা করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, তিয়রহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ভানু রঞ্জন অধিকারী (সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলিপুর আমডাঙ্গা উচ্চ বিদ্যালয়)।
বিশেষ অতিথি ছিলেন, শামীম রেজা নবী (সাবেক মেম্বার, ১০ নং বড়হর ইউপি), তিয়োরহাটী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলম আকন্দ। মোঃ ফারুক আহমেদ এবং ইন্জিনিয়ার আবু ইউসুফ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ কবির আহমেদ, ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরদার, মোঃ সৈকত হোসেন, মোস্তফা সরকার, আরাফাত রহমান শাকিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি। খেলাধূলার অভ্যর্থনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক সালাম সরদার, শামীমা খাতুন, শামী খাতুন খুশি। সেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন, জিহাদ হোসেন, মানিক সরদার, সুমন হোসেন, সজিব হাসান মিশুক, মুক্তার, হিরা, ইমরান নাজির, সোহাগ হাসান পাপ্পু।
আমন্ত্রিত অতিথি মোঃ কবির আহমেদ বলেন, ‘’চাকরি সুবাদে সিলেটে থাকার কারণে আমার শৈশব কাটানো স্কুলটাতে আসা হয়না। এই শিকরের টানে স্কুলটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমি শৈশবে ফিরে গিয়েছি।’’