নাগরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:২৩ পূর্বাহ্ন

  

নাগরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৬-০৩-২০১৯ ০৬:৫৫ অপরাহ্ন
নাগরপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

মাসুদ রান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নাগরপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে প্রতিদিন দুইটি ইউনিয়ন করে সকাল দুপুর ইউনিয়ন দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ এ বর্ধিত সভার আয়োজন করে। এরই মধ্যে নাগরপুর দপ্তিয়র, ভাদ্রা, ভারড়া, ধুবরিয়া, সহবতপুর, পাকুটিয়া ও মামুদনগর বর্ধিত সভা শেষ হয়েছে। বাকী ইউনিয়ন গুলো ১৮মার্চ এর মধ্যে শেষ করা হবে।

নৌকা প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কুদরত আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, নাগরপুরে উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি চক্র কাজ করছে। আমাদের সকল নেতাকর্মী ঐক্যবন্ধ হয়ে মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। ৩১ মার্চ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান করছি।

অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হক তপন , আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মুসফিক শৈবাল প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৬-০৩-২০১৯ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com