শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৩-২০১৯ ১১:০৮ পূর্বাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ গভীর রাতে ঘরের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা মুল্যের ২টি গরু চুির করে নিয়ে গেছে চোরের দল। বৃহঃবার ভোর ৪ টার দিকে থানার ঘুড়কা ইউপির মধ্যপাড়া ভরমোহনী গ্রামে সাংবাদিক শহিদুল ইসলাম রানার বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি জানান, শয়ং কক্ষে যাবার আগে গোয়াল ঘরে গরু তুলে তালা দিয়ে প্রতি দিনের মত শুয়ে পড়ি। ভোররাত ৪ টার দিকে গোয়াল ঘরে গরুর হাম্বা হাম্বা ডাক শুনে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে তালা ভাঙ্গা দেখি এবং গোয়াল ঘরে থাকা ৪টি গরুর মধ্যে অস্ট্রেলিয়া জাতের ১টি এঁড়ে বাছুর ও দেশী জাতের ১টি বকনা বাছুর চুরি করে নিয়ে যায় চোরের দল। ৪নং ওয়ার্ড মেম্বর রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, হয়ত একটি সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিত ভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে ডিউটি অফিসার এএসআই মিলন জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com