সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুপিটার চলে গেলেন না ফেরার দেশে
১৯ জুন, ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুপিটার চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৩-২০১৯ ১০:৫৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুপিটার চলে গেলেন না ফেরার দেশে
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজর সাবেক ভিপি, সাবেক সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক , বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বার্তা সম্পাদক রুহুল গণি জ্যোতি ও বৈশাখী টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমনের বড় ভাই আমিনুল গণি সরকার জুপিটার ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ৪ মাস যাবৎ ঢাকার বিভিন্ন হাসপাতালে অসুস্থ্য অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি । ২০০১ সালে বিএনপি জামাতের সন্ত্রাসের শিকার হন তিনি, এসময় তিনি কোমরে আঘাত প্রাপ্ত হয়েছিলেন সে সময় তিনি সাময়িক সুস্থ হলেও গত ৪ মাস আগে হঠাৎ কোমরের ব্যথায় ভীষন অসুস্থ হয়ে পরেল বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তেনার কোমরের চিকিৎসায় কোমরে অস্ত্রপাচার করা হয়। এর পর তিনি আর স্বাবাবিক হতে পারেননি । মৃত্যুর সময় তার বয়স হয়ে ছিল ৫৫ বছর । বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইস্থ নিজ গ্রামে জানাযার পর তামাই কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানসহ সকল সদস্যবুন্দ গভির শোক প্রকাশ করেছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৩-২০১৯ ১০:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 811 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com