বেলকুচি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৩-২০১৯ ১০:৩৩ অপরাহ্ন
|
|
বেলকুচি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি থানা ইনচার্জ ওসি আনোয়ারুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরনাংশ মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৩-২০১৯ ১০:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 686 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ