শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৪-০৩-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাঙ্গাইলের মির্জাপুরের অজোঁপাড়াগায়ে দানবীর রনদা প্রসাদ সাহা নারী শিক্ষা প্রসার ঘটানোসহ মানবতার সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এটাকে সমাজের বিত্তশালীরা অনুসরণ করলে দেশের মানুষের আর কোন কষ্ট থাকবে না।
তিনি বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ^রী হোমসে আয়োজিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এর দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক বিতরণ ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এক এসময় এই জায়গা আশাটা ছিল খুবই দূরহ ব্যাপার। যোগাযোগ ব্যবস্থারও তেমন কোন উন্নয়ন ছিলনা। কিন্তু আজ এখানে খুবই সহজে আসা যায়। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট যেভাবে মানবতার সেবায় তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুসুদ্দী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com