শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৩-২০১৯ ০৬:১২ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ টানা তিন দিনের অব্যাহত যানজটে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হতে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্ত্বর এলাকার প্রায় ২০কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শতশত যাত্রী ও পরিবহন শ্রমিকদের। মঙ্গলবার হতে গতকাল বৃহষ্পতিবার পর্যন্ত এ যানজটে আটকে থাকা যানবাহনগুলো গন্তব্য স্থলে পৌছতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপে যানজট থেকে রেহাই পায়নি সিরাজগঞ্জের আঞ্চলিক সড়কগুলোও। মহাসড়কের কার্পেটিং কাজ চলমান থাকায় এক লেন দিয়ে ধীর গতিতে থেমে থেমে গাড়ী চলাচল করায় হাটিকুমরুল রোড, বনপাড়া নাটোর রোড, ঢাকা-বগুড়া রোড, গোলচত্ত্বর থেকে পাবনা রোড বোয়ালিয়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়া হাজারো যাত্রীদের পায়ে হেঁটে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল রোড গোলচত্তরে আসতে দেখা যায়। যানজট দুর্ভোগে পায়ে হেঁটে কড্ডার মোড় থেকে আসা আরিফুল, সেলিনা, মমতাসহ অনেকেই বলেন, বঙ্গবন্ধু সেতু পার হয়েই এই দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়ে পায়ে হেঁটে সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বরে আসছি। কড্ডা থেকে হাটিকুমরুল রোড গোলচত্ত্বরে বাসে আসতে যেখানে ২০ মিনিট সময় লাগে, সেখানে পায়ে হেঁটেঁ আসতে সময় লাগছে প্রায় ৪-৫ ঘন্টা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্ত্বরের পূর্ব মহাসড়কের পাঁচলিয়া বাজার থেকে নলকা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চলছে তাই মহাসড়কে এমন যানজটের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com