শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৩-২০১৯ ০৫:৪৮ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ চৌহালীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ড ক্যাবিনেট নির্বাচন। চৌহালীর সুম্ভুদিয়া বহুমখী উচ্চ বিদ্যালয়ের প্রধানমোঃ আব্দুল কাহহার সিদ্দিকী ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মুস্নী আব্দুল ওহাব বলেন তিন জন নির্বাচন কমিশনার ও ৪ জন প্রিজাইডিং অফিসার ও ৮জন পোলিং অফিসারের সহ যোগিতায় ১৪/০৩/২০১৯ সকাল৯.০০ঘটিকায় ভোট গ্রহন শুরু হয় মোট ৮৫৬জন ছাএ/ছিএী ভোট প্রদান করবে ৷ প্রার্থী ২১জন প্রতিদন্ধিতায় অংশগ্রহন করছে গনতান্ত্রিক পদ্বাতিতে প্রত্যাক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্টিত হচ্ছে৷
অনুরুপ ভাবে মিটুয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট ক্যবিনেট নির্বাচন অনুষ্টিত হয়।প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের’ আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী নির্বাচনে ভোটার। একজন ভোটার সর্বোচ্চ আটটি ভোট দেবে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণীতে সর্বোচ্চ দুটি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেণী থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণীতে পাঁচ জন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন জন নির্বাচিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com