শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৩-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এ স্লোগানকে সামনে রেখে প্রধান শিক্ষকদের বেতন গ্রেডের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪মার্চ) বিকাল ৩টায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে চৌহালী সরকারী কলেজ মাঠ (উপজেলা প্রশাসন) চত্বর সহকারী শিক্ষকরা ব্যানার হাতে প্রধান শিক্ষকের পরের ধাপে বেতন গ্রেডের দাবিতে এই কর্মসূচি পালন করেন।
এসময় সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান , সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিম, সহকারী শিক্ষক মো.ফিরোজ শাহ ও সহকারী শিক্ষক মিজানুর রহমান চৌধুরী,সিরাজুল ইসলাম,আলামিন,শহিদুল ইসলাম,লুৎফুন নেসা,আমিনা খাতুন ,সাজেদা খাতুন ,মাহমুদা খাতুন ও সালেহা নাজনিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেডের পরের ধাপে সহকারী শিক্ষকদের ও বেতন গ্রেড নির্ধারণ করা হোক। তারা আরো বলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি না করে শত ভাগ পদোন্নতি ব্যবস্থ্যা করা প্রয়োজন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com