শিরোনামঃ
নিউজরুম ১৪-০৩-২০১৯ ০২:৪৪ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে শ্রীবরদীতে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীবরদী পৌর শহরের এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সততা স্টোর উদ্বোধন করা হয়। শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহার, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তাকুলদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি রহুল আমিন কালাম, সাধারন সম্পাদক রেজাউল করিম বকুল, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার আব্দুল বারী সিদ্দিক, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জন পল স্কু, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ্ব। এছাড়াও সকল শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com