জাতীয শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে শিক্ষা র‌্যালী অনুষ্ঠিত
২৯ জুন, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

  

জাতীয শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে শিক্ষা র‌্যালী অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৪-০৩-২০১৯ ০২:৪২ অপরাহ্ন
জাতীয শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চৌহালীতে শিক্ষা র‌্যালী অনুষ্ঠিত

চৌহালী  প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় জাতীয প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে শিক্ষা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আায়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ থেকে একটি শিক্ষা র‌্যালী  বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনওর দপ্তরের সামনে শেষ করে।  এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নবাগত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার(ভারঃ) মনিরুজ্জামান খান,আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বাবুল,চৌহালী উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,আবু দাউদ রানা প্রমুখ।  জাতীয প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯  সফল করতে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।  
 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৩-২০১৯ ০২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com