রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সরকার
১৯ জুন, ২০২৬ ০১:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সরকার

নিউজরুম
১৩-০৩-২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সরকার
 নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার জানপুর ব্যাংকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সরকার বুধবার দুপুর ১২ ঘটিকায় সিরাজগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। বুধবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা সবল চন্দ্র সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান ও সদর থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। ঘুড়কা পৌর শশ্মান ঘাটে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধাকে ঘুড়কা শশ্মান ঘাটে দাহ করা হয়।তিনি জানপুর ব্যাংকপাড়ার  মৃত বাইটন চন্দ্র সরকার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে,মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

নিউজরুম ১৩-০৩-২০১৯ ০৮:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 560 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com