পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
১১ মে, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০৩-২০১৯ ১২:২৬ অপরাহ্ন
পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, উত্তর চন্দনগাঁতী গ্রামের এরশাদ আলীর ছেলে নাজমুল (২২) ও তার স্ত্রী মিনু খাতুন (২০)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ঘরে রেখে স্বামী বের হয়ে যায়। এ অবস্থায় রাতেই স্ত্রী মিনু খাতুন বিষপানে আত্মহত্যা করে। গভীর রাতে স্বামী নাজমুল ঘরে এসে স্ত্রীর মরদেহ দেখে নিজেও গলায় রশি নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৩-২০১৯ ১২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com