রাস্তায় উত্ত্যক্তের কারণে উল্লাপাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এক ছাত্রীর পড়াশোনা
১০ মে, ২০২৬ ০৫:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাস্তায় উত্ত্যক্তের কারণে উল্লাপাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এক ছাত্রীর পড়াশোনা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০৩-২০১৯ ০৭:৪৭ অপরাহ্ন
রাস্তায় উত্ত্যক্তের কারণে উল্লাপাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এক ছাত্রীর পড়াশোনা
উল্লাপাড়া  প্রতিনিধিঃ রাস্তায় এক বখাটের উত্ত্যক্ত করা এবং জোরপূর্বক বিয়ে করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী মোছাঃ নুপুর খাতুনের (১৫) লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে স্কুলে আসতে পারছে না এই শিক্ষার্থী। উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম ও গোলাপী খাতুনের মেয়ে নুপুর। সে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। 
 
নুপুর খাতুনের মা গোলাপী খাতুন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানায় দেওয়া  অভিযোগপত্রে উল্লেখ্য করেছেন একই গ্রামের মৃত মতিন সরকারের ছেলে মোঃ আলমগীর হোসেন তার কয়েকজন সহযোগীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে স্কুল যাতায়াতের রাস্তায় নুপুর খাতুনকে উত্ত্যক্ত করত এবং তাকে বিয়ের প্রস্তাবসহ নানা কুকর্মের প্রস্তাব দিত। এ ব্যাপারে মেয়ে আপত্তি জানালে তাকে দেখে নেওয়ার এবং প্রয়োজনে ভুয়া কাবিনামা করে জোরপূর্বক বিয়ে করার হুমকি দিত। কিছুদিন আগে প্রাথমিক ভাবে গ্রামে অনুষ্ঠিত একটি শালিশি বৈঠকে ছেলেটির পরিবার থেকে নুপুরকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আলমগীর তা রক্ষা না করে তার এই হীনকর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গোলাপী খাতুন অভিযোগে আরো বলেন, ১৫/০১/২০১৯ তারিখে সে সিরাজগঞ্জ নোটারী পাবলিক কার্যালয় থেকে নুপুরের সঙ্গে আলমগীরের বিয়ে হয়েছে মর্মে একটি এ্যাফিডেভিট তৈরি করে  ফেসবুকে প্রচার করে। এই এ্যাফিডেভিটটি মিথ্যা বলে উল্লেখ্য করেন গোলাপী। অভিযোগে তিনি তার মেয়ের লেখাপড়ার স্বার্থে আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 
 
শিক্ষার্থী নুপুর খাতুন অভিযোগ করেন, সে এবছর ১০ম শ্রেণিতে পড়াশোনা করছে। আগামী বছরের শুরুতেই তার এসএসসি পরীক্ষা। এ অবস্থায় স্কুলে ক্লাস করতে না পারায় তার চরম ক্ষতি হচ্ছে। এছাড়া কথিত আলমগীর তার বিরুদ্ধে এলাকায় ও ফেসবুকে নানা মিথ্যা কাহিনী ছড়ানোর কারণে সে এখন লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছে না। চরম অনিশ্চয়তা ও ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন কাটছে তার। 
 
এ ব্যাপারে উল্লাপাড়া থানায় যোগাযোগ করলে উপ-পরিদর্শ মোশারফ হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে আলমগীর পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
 
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নুপুরের মায়ের অভিযোগপত্র তিনি পেয়েছেন। অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।  

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৩-২০১৯ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 618 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com