কাজিপুরের সোনামুখী বাজারে ড্রেনেজের পানি রাস্তায়ঃ জনদুর্ভোগ চরমে
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন

  

কাজিপুরের সোনামুখী বাজারে ড্রেনেজের পানি রাস্তায়ঃ জনদুর্ভোগ চরমে

আব্দুল জলিল
১২-০৩-২০১৯ ১১:০৪ পূর্বাহ্ন
কাজিপুরের সোনামুখী বাজারে ড্রেনেজের পানি রাস্তায়ঃ জনদুর্ভোগ চরমে

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সবচেয়ে ব্যস্ত  সোনামুখী বাজারের রাস্তায় গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ড্রেনেজের পানি উপচে রাস্তায় উঠে পড়েছে। এ কারণে  বাজারের ব্যবসা-বাণিজ্য বন্ধ হবার উপক্রম হয়েছে। ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।  ওই বাজারের ব্যবসায়ী অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, ‘কয়েক বছর পূর্বে বাজারের পানি নিষ্কাশনের লক্ষ্যে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু সেই ড্রেন এখন অকেজো হয়ে পড়েছে। ড্রেনের মুখ প্রায় বন্ধ হয়ে গেছে। সঠিক সংস্কার না হওয়া এবং বাজারের পরিধি বৃদ্ধি পাওয়ায় ওই ড্রেন এখন আর কাজে আসছে না। ফলে শুষ্ক মৌসুমেও ড্রেনের পানি বাজারে উঠে আসছে।’ 


 বাজারের ওষুধ ব্যবসায়ী  আবুল কালাম আজাদ জানান, ‘এখনই পদক্ষেপ না নিলে আসছে বর্ষা মৌসুমে পুরো বাজার পানিতে থৈ থৈ করবে।’ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘বাজারের সংশ্লিষ্ট বাড়ির মালিকেরা সুয়ারেজ লাইনও এই ড্রেনের সাথে দিয়েছে। ফলে দুগন্ধ ছড়াতে পারে। আমি সন্ধ্যায় সেখানে যাবো। দেখে সঠিক ব্যবস্থা নেবো।

 


আব্দুল জলিল ১২-০৩-২০১৯ ১১:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 882 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com