নির্বাচন কারচুপির অভিযোগে বেলকুচিতে সড়ক অবরোধ, তিন ঘন্টা পর চলাচল স্বাভাবিক (ভিডিও সহ)
০৯ নভেম্বর, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

নির্বাচন কারচুপির অভিযোগে বেলকুচিতে সড়ক অবরোধ, তিন ঘন্টা পর চলাচল স্বাভাবিক (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৩-২০১৯ ১০:০৭ অপরাহ্ন
নির্বাচন কারচুপির অভিযোগে বেলকুচিতে সড়ক অবরোধ, তিন ঘন্টা পর চলাচল স্বাভাবিক (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ উপজেলা নির্বাচনে কারচুপি, ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়ক অবরোধ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকেরা। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, পুলিশ ও বিজিবি'র যৌথ অভিযানে তিন ঘন্টা পর যান চলাচর স্বাভাবিক হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিনটা থেকে সূবর্ণসাড়া এলাকায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা রাস্তার উপর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে সিরাজগঞ্জের সাথে বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুরের যোগাযোগ তিন ঘন্টা বন্ধ হয়ে থাকে। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সড়ক অবরোধ হয়েছিল, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৩-২০১৯ ১০:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1597 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com